হে অধরা, শোনো ডাক মোর রাত্রির অগ্নিদ্বারে,
জীবন মোর রাখি প্রিয়া তোমারি করুণাধারে।
ঝড়ের মাঝে জ্বলি অদ্যের অগ্নি-অনলে,
বজ্রের শপথ নিলাম প্রেমের যজ্ঞতলে।
শূন্য রাত্রি ভয় নয় মোর, অশ্রু অগ্নিস্নান,
তোমারি তরে প্রাণ মোর হোক অমৃত তপস্বী দান।
তুমি না এলে তব ছায়ায় জ্বলি মোর ব্যাকুল প্রাণে,
হে মধুর দাহন, করো মোরে পূর্ণ তপস্যাপানে।
রক্তের প্রতিটি বিন্দু বাজুক তব আগমনের সুর,
অধরা থেকো—তব নামেই প্রাণ হোক মহাভরপুর।
২৬ জুলাই, ২০২৫